পরিবেশ কাকে বলে?What is environment?
পরিবেশ কাকে বলে? উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয়, তাকে পরিবেশ বলে। পরিবেশ তৈরি হতে দরকার লাগে জল, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ও মানুষ। বিজ্ঞানীরা পরিবেশের নানা সংজ্ঞা দিয়েছেন। তাঁদের বলার ধরন আলাদা হলেও, মূল কথাটির মধ্যে কোনো তফাত নেই। নীচে পরিবেশের কয়েকটি সংজ্ঞা দেওয়া হল। (১) ইউনাইটেড নেশন্স এনডায়রনমেন্ট প্রোগ্রাম (১৯৭৬)-এ দেওয়া সংজ্ঞা অনুসারে UNE "পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায় যার মধ্যে মানুষ ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকে, বসবাস করে"। (২) পরিবেশ বিজ্ঞানী বটকিন এবং কেলার, তাঁদের "এনভায়রনমেন্টাল সায়েন্স" নামক গ্রন্থে বলেছেন যে "জীব, উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে-কোনো সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলে।" [জৈব কারণ, যেমন- কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, অজৈব কারণ, যেমন- মাটি, বাতাস, সূর্যালোক । (৩) জীববিজ্ঞানী ওডাম, তাঁর "ফান্ডামেন্টাল্স অব ইকোলজি” নামক গ…
About the author
"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …