পরিবেশ কয় ধরনের ও কী কী? How many types of environment?

পরিবেশ কয় ধরনের ও কী কী?
পরিবেশ কয় ধরনের ও কী কী? How many types of environment?
পরিবেশ কয় ধরনের ও কী কী? পরিবেশ তিন ধরনের। যেমন- (১) ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, (২) জীবজ পরিবেশ এবং ( ৩) সামাজিক পরিবেশ। ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলতে পৃথিবীর সমস্ত জড় ও জীবের উপাদানের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ জল, বাতাস, মাটি, আলো, গাছপালা, জীবজন্তু ইত্যাদি সবকিছুকে নিয়ে হথা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। জীবজ পরিবেশ বলতে পার্থিব পরিবেশে মানুষসহ সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ককে বোঝায়। জীবজ পরিবেশের দুটি প্রধান উপাদান হল উদ্ভিদ ও প্রাণী। এছাড়া, জীবজ পরিবেশে আছে ব্যাকটেরিয়া ও ছত্রাক। সামাজিক পরিবেশ, অন্যদিকে হল মানুষের তৈরি পরিবেশ। মানুষের রীতিনীতি, আচার-ব্যবহার, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মূল্যবোধ ইত্যাদি সবকিছুর সমষ্টি হল সামাজিক পরিবেশ। এই পরিবেশের মূল উপাদান হল সংস্কৃতি বা কালচার (culture) প্রাকৃতিক ও জীবজ পরিবেশ তৈরি করেছে পৃথিবী নিজে। এটি অতি প্রাচীন পরিবেশ। এই পরিবেশ সবসময় বদলাচ্ছে। আবার, সামাজিক পরিবেশ হল, মানুষের জন্য মানুষের তৈরি পরিবেশ। এই পরিবেশের বয়স প্রাকৃতিক পরিবেশের তুলনায় অনেক কম। মাত্র কয়েক হাজার বছর। পৃথিবীতে মানুষ আসার পরে আস্তে আস্তে এই পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশও সব সময় বদলাচ্ছে।

About the author

"আমি সেই মেয়ে, যে শব্দে বাঁচে। কলম আমার অস্ত্র, আর কাগজ আমার স্বপ্নের আকাশ। প্রতিটি অনুভব, প্রতিটি চিন্তা আমি সাজিয়ে রাখি অক্ষরের গাঁথুনিতে। কখনো গল্পে, কখনো কবিতায়, আবার কখনো নিঃশব্দের ভেতরে। আমি লিখি, কারণ লেখার মাঝে আমি নিজেকে খুঁজে পাই। …

Post a Comment